চরম অমানবিকতা, নারকীয় ধ্বংসযজ্ঞ ভালবাসাকে গলাটিপে হত্যা যে মানবী করতে পারে, তার বিরুদ্ধে তো আমি আর্ন্তজাতিক আদালতে হত্যা মামলা করতে পারি , মানবাধিকারের চরম লঙ্ঘন । একটা মানুষকে একবারে না মেরে খুঁচিয়ে খুঁচিয়ে তিলে তিলে মারা বড় হত্যা নয় কি ? নিরপরাধ মানুষটাকে শুধু ভালবাসার অপরাধে দন্ডিত করে ,জীবনটাকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো কতটা যুক্তিসংগত হে নারী ? আমার হৃদয়ের বুকফাটা আর্তনাদ তোমার কর্ণকুহরে প্রবেশ করল না , আমার টলটল চক্ষুজল তোমার মন গলাতে পারল না , তুমি তো দেবী ছিলে না তোমাকে ইতিহাসের অক্ষয় পাথর বলতে পারি । যে আমি তোমার পানে চাহিয়া সক্রেটিসের মত বিষপান করতে পারি , যে আমি শুধু তোমার হাত ধরে সারা পৃথিবী ত্যাগ করতে পারি, সেই তুমি, সেই তুমি আমায় আগ্নেয়গিরির জ্বলন্ত অগ্নিকুন্ডে ফেলে গেলে । তবে তো আমি নির্দ্বিধায় বলতে পারি তোমার কখনো মন বলে কিছু ছিল না, তুমি নারী ছিলে না , তুমি মানুষ ছিলে না ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।